Thursday, 5 November 2026
শিরোনাম
অবশেষে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন ক্রিশ্চিয়ানো রোনালদো লুঙ্গিতে মোড়ানো সেই নবজাতকের ঠাঁই হলো রাজশাহীর ‘ছোটমণি নিবাসে’ সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি
এক্সক্লসিভ

গুচ্ছের ভর্তিতে অনিয়ম অনুসন্ধানে তদন্তের নির্দেশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গুচ্ছের ভর্তিতে অনিয়ম অনুসন্ধানে তদন্তের নির্দেশ

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম তদন্তে কমিটি গঠন করতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটিকে ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

বুধবার (৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষায় মেরিট নির্বাচন এবং মাইগ্রেশনে কোনো অনিয়ম বা ত্রুটি হয়েছে কি না, সে বিষয়ে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের একজন সদস্যকে আহ্বায়ক করে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় বহির্ভূত গুচ্ছ ভর্তি সংক্রান্ত বিশেষজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে একটি কমিটি গঠন করে ১৫ কার্যদিবসের মধ্যে সুস্পষ্ট মতামত ও সুপারিশসহ প্রতিবেদন পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

 

এদিকে, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এ দুর্নীতি তদন্ত কমিটিতে শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন শিক্ষক ও দুইজন শিক্ষার্থী প্রতিনিধি এবং তদন্ত হওয়ার আগ পর্যন্ত গুচ্ছের সব কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে। এছাড়া তদন্ত কমিটিতে শিক্ষক এবং শিক্ষার্থী প্রতিনিধি না রাখা হলে সুষ্ঠু তদন্ত না হওয়ার আশঙ্কা করছেন তারা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।