Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তির সুপারিশ

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গার্ডার দুর্ঘটনা: চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের শাস্তির সুপারিশ
রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার দুর্ঘটনা তদন্তে গঠিত কমিটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের দায় পেয়েছে। তদন্ত প্রতিবেদনে প্রতিষ্ঠানটির শাস্তির সুপারিশ করা হয়েছে।   গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কমিটি। এ ঘটনায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে কালো তালিকাভুক্ত করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে কি না, তা মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দেওয়া হয়েছে।     বিআরটি সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট উত্তরায় গার্ডার দুর্ঘটনায় প্রাণহানির জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের অবহেলাই দায়ী। তদন্ত প্রতিবেদনে কারাবন্দি ক্রেন অপারেটর আল আমিন হোসেন হৃদয়সহ প্রায় ২০ জনের জবানবন্দি আছে। হৃদয়ের জবানবন্দি নেওয়া হয়েছে কারাফটকে।     একইসঙ্গে আছে ১০ জন চীনা নাগরিকের জবানবন্দি। তারা তদন্তে অসহযোগিতা করেছেন। এ কারণেই তদন্তে বিলম্ব হয়েছে। এ বিষয়ও প্রতিবেদনে উঠে এসেছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।