Thursday, 5 November 2026
শিরোনাম
সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী কলেজের শ্রেনীকক্ষে তালা,মাঠজুড়ে পশুর হাট ফ্লোরিডায় বাংলাদেশি অধ্যাপকের প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগ,সত্যতা কতটা? স্কুলশিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রির অভিযোগ, কুয়েতে ৫ বাংলাদেশী গ্রেপ্তার প্রেমের সম্পর্ক নিয়ে বিরোধ, সুনামগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ১৫ ১৭৪ ফ্লাইট বাতিল, শনিবার থেকে চলবে দাম্মাম ফ্লাইট চুরি ঠেকাতে ২০০ কেজির ওয়েস্ট বিন, দক্ষিণ সিটিতে বসানো হলো ৬০০টি নারী গ্রাহকের অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ: ডাচ-বাংলার কর্মকর্তাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা ইতিহাস গড়ে প্রথম মুসলিম মার্কিন সিনেটর আব্দুল আল-সায়িদ
এক্সক্লসিভ

গাজীপুরে বাসে আগুন, পুড়তে দেখে অজ্ঞান মালিক

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গাজীপুরে বাসে আগুন, পুড়তে দেখে অজ্ঞান মালিক

গাজীপুরে বিএনপি ও জামায়েতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের প্রথম দিন দুপুরে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার দুপুরে নগরীর শহীদ বরকত স্মরণী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আয়ের একমাত্র অবলম্বন বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে বাসের মালিক দেলোয়ার হোসেন দেলু (৪৫) জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসী তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

 

দেলুর চাচাতো ভাই সাগর হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহের কোতোয়ালি থানায়। বর্তমানে তারা শহীদ বরকত সরণি এলাকায় মাহবুব মোল্লার বাড়িতে দেলু পরিবার নিয়ে ভাড়া থাকেন। তুরাগ পরিবহন নামে তার বাসটি ঢাকা-শেরপুর রুটে চলাচল করে। তিনি নিজেই বাসটি চালান।

 

দীর্ঘদিন ধরেই তিনি ট্রিপ শেষে বাসটি বাসার কাছে বরকত সরণির পাশে পুকুর পাড়ে পার্কিং করে রাখেন। শনিবার ভোররাতে একই স্থানে গাড়িটি রেখে বাসায় যান। দুপুরে কে বা কারা গাড়িটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন পুড়ো গাড়িতে ছড়িয়ে পড়ে।

 

ঘণ্টাখানেক চেষ্টার পর এলাকাবাসী পাশের পুকুরের পানি দিয়ে আগুন নেভায়।

 

চাচাতো ভাই সাগর আরো জানান, দেলু তার শেষ সম্বল ৭ কাঠা জমি বিক্রি করে ২৮ লাখ টাকায় কিস্তিতে গাড়িটি কেনেন। এ জন্য প্রতি মাসে তাকে ৬২ হাজার টাকা কিস্তি পরিশোধ করতে হয়।

   

কিন্তু গাড়িতে অগ্নিকাণ্ডের খবর শুনে বাসা থেকে গাড়ির কাছে গিয়ে বাসটি পুড়ে যাওয়ার দৃশ্য দেখে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। এলাকাবাসী স্থানীয় একটি হাসপাতালে তাকে নিয়ে যায়।

   

গাজীপুর মহানগরীর বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশ যাওয়ার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। কে বা করা বাসটিতে অগ্নিসংযোগ করেছে তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।