Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে বাবা-মায়ের ঝগড়া থামাতে গিয়ে বাবার ছুরিকাঘাতে মেয়ে নিহত!

admin • 21 Feb 2024, 11:01 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজীপুরে বাবা-মায়ের ঝগড়া থামাতে গিয়ে বাবার ছুরিকাঘাতে মেয়ে নিহত!

গাজীপুরের কালিয়াকৈরে বাবা-মায়ের ঝগড়া থামাতে গিয়ে বাবার ছুরির আঘাতে মেয়ে নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইয়াসমিন আক্তার বৃষ্টি (১৪) গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শিবপুর কানিপাড়া গ্রামের বুলু মন্ডলের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুলু মন্ডল দীর্ঘদিন থেকে তার শ্বশুরবাড়ি হরিণহাটি এলাকায় বসবাস করেন। বুধবার বিকেলে বুলু ও তার স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এ সময় তাদের মেয়ে ইয়াসমিন ঝগড়া করতে নিষেধ করে। একপর্যায়ে বুলু মন্ডল তার মেয়েকে ছুরি দিয়ে আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিনকে মৃত ঘোষণা করেন।

গাজীপুরের কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মনিরুজ্জামান বলেন, এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।