Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

admin • 23 May 2024, 11:04 AM • পঠিত 0 বার
শেয়ার করুন:
গাজীপুরে তুরাগ কমিউটার ট্রেনের বগি লাইনচ্যুত

গাজীপুরে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের চাকা ভেঙে একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে বিকল্প লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৯টার দিকে সিটি করপোরেশন এলাকায় ধীরাশ্রম স্টেশনে এই দুর্ঘটনা ঘটে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশনমাস্টার হানিফ আলী জানান, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে। আর ঢাকা পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়ে তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। ধীরাশ্রম স্টেশন পার হওয়ার পর সাড়ে সাতটার দিকে ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়।

তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুর রেল সড়কে ডুয়েলগেজ ডাবল লাইন। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি আবার ঢাকা উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা করে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।