Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩০০

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গাজায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩০০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় নিহত বেড়ে ৩ হাজার ৩০০ হয়েছে। গত ৭ অক্টোবর প্রতিরোধ সংগঠন হামাসের হামলার পর থেকে গাজায় বিমান হামলা চালাচ্ছে ইসরাইল। এ সময়ে বেশ কয়েক হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের মধ্যে একটি বড় অংশ নারী ও শিশু।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গাজায় নিহতের সংখ্যা এখন ৩ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ৭ অক্টোবর থেকে ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

তিনি জানান, অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৫০ জনের বেশি আহত হয়েছেন। অপরদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০। এ ছাড়া আহত হয়েছে ৩ হাজার ৫০০।

এদিকে অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ৬৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।

এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে।

তবে সংগঠনগুলো প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে না পারায় গাজা থেকে আটক ফিলিস্তিনিদের সংখ্যা নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।