Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

গাজায় জ্বালানি প্রবেশ করবে না: ইসরাইল

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
গাজায় জ্বালানি প্রবেশ করবে না: ইসরাইল

ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গাজায় জ্বালানি প্রবেশ করবে না। খাদ্য, পানি ও ওষুধ গাজায় সরবরাহ করা হবে। কিন্তু জ্বালানি সরবরাহ করা হবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শনিবার (২১ অক্টোবর) ড্যানিয়েল হাগারি ফিলিস্তিনিদেরকে উদ্দেশ করে বলেন, অবরুদ্ধ গাজার দক্ষিণ গাজায় মানবিক সাহায্য যাবে। কিন্তু গাজায় কোনও ধরনের জ্বালানি প্রবেশ করবে না।

মিসর ও গাজার মধ্যে রাফাহ ক্রসিং খোলার পর এক সংবাদ সম্মেলনে হাগারি সাংবাদিকদের বলেন, শুধু খাদ্য, পানি এবং চিকিৎসা সহায়তা গাজায় প্রবেশ করতে দেওয়া হবে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ত্রাণ বহর প্রবেশের জন্য আজ শনিবার রাফাহ ক্রসিং খুলে দেওয়া হয়েছে। ২০ ট্রাক ত্রাণ সামগ্রী সরবরাহ করার জন্য মিসর ও গাজার মধ্যকার সীমান্ত ক্রসিং এখন উন্মুক্ত।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।