Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
গাজায় জিম্মিদের মুক্তির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ

জিম্মিদের মুক্তির দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। রবিবার (২১ এপ্রিল) রাজধানী তেল আবিবে বিক্ষোভকারীরা কালো কাপড় পরে রাস্তায় নামে।

 

এসময় গাজায় বন্দিদের উদ্ধারে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু সরকারের পদত্যাগসহ নতুন নির্বাচনের দাবিও করে তারা। খবর, রয়টার্স।

 

অক্টোবরের পর জিম্মির ৬ মাস পেড়িয়ে গেলেও এখনও দেশে ফেরানো যায়নি গাজায় আটকে থাকা ইসরায়েলিদের। অনেকে খাবারের অভাবে কারাগারে মারাও গেছেন। গাজায় হত্যা করা হয়েছে অনেককে।

 

সময় গড়িয়ে গেলেও আটককৃতদের উদ্ধারে ব্যর্থ দেশটির সরকার। বিক্ষোভকারীদের দাবি, টালবাহানায় দিনের পর দিন নষ্ট করছে প্রশাসন। বন্দিদের উদ্ধার করতে না পারায় পদত্যাগের দাবিও করছেন তারা।

 

প্রসঙ্গত, শহরের সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কর্মসূচী। তাদের হাতে দেখা যায় ইসরায়েলের পতাকা। কফিন হাতে প্রতিবাদ করেন তারা। এসময় তাদের হাতে থাকা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে বিভিন্ন প্রতিবাদলিপি দেখা যায়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।