Friday, 4 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

admin • 26 Dec 2024, 10:56 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজায় একসঙ্গে ৫ সাংবাদিককে হত্যা করল ইসরায়েল

ফিলিস্তিনের গাজায় একটি হাসপাতালের পাশে ইসরায়েলের বিমান হামলায় পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) আল জাজিরা জানিয়েছে, এই সাংবাদিকরা ফিলিস্তিনের আল–কুদস টুডে চ্যানেলে কাজ করতেন।

 

নুসেইরাত শরণার্থীশিবিরের কাছে অবস্থিত আল–আওদা হাসপাতালে এক অনুষ্ঠানের খবর সংগ্রহে গিয়েছিলেন তাঁরা। এ সময় তাঁদের সম্প্রচার গাড়ি লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

 

হামলার সময়ের একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, পাঁচ সাংবাদিককে বহনকারী গাড়িটিতে আগুন জ্বলছে। সাদা রঙের গাড়িতে লাল হরফে বড় করে ‘প্রেস’ (সংবাদমাধ্যম) লেখা।

 

নিহত সাংবাদিকেরা হলেন, ফাদি হাসুউনা, ইব্রাহিম আল শেখ আলী, মোহাম্মদ আল–লাদাহ, ফয়সাল আবু আল–কুমসান ও আয়মান আল–জাদি।

 

আল–জাজিরার আনাস আল–শরিফ জানান, নিহত আয়মান আল–জাদির স্ত্রী আল–আওদা হাসপাতালে তাঁদের প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি স্ত্রী–সন্তানের জন্য হাসপাতালের সামনে অপেক্ষায় ছিলেন।

 

হামলায় পাঁচ সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

গত বছরের ৭ অক্টোবর গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে সেখানে অন্তত ১৪১ জন সাংবাদিক ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন নিউইয়র্কভিত্তিক কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।