Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

গাজায় ইসরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ৭১

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গাজায় ইসরায়েলের রাতভর বিমান হামলা, নিহত ৭১

ফিলিস্তিনের দক্ষিণ গাজায় মঙ্গলবার (১৬ অক্টোবর) রাতভর ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বহু মানুষ আহত হয়েছে।

এ হামলায় ৫৪ জন নিহত হওয়ার কথা বলা হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭১ জনে। এ পর্যন্ত গত ১০ দিনে ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ২৮০৮ ছাড়িয়েছে।

বুধবার (১৭ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দেয়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

রাফাহ ও খান ইউনিসের বাড়িগুলোকে লক্ষ্য করে বোমা হামলা চালায় ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজায় হামাসকে লক্ষ্য করে ২০০টিরও বেশি হামলা চালিয়েছে তারা।

গাজার উত্তরাঞ্চলেও ইসরায়েলের হামলার খবর পাওয়া গেছে। কিছু এলাকায় ভারী গোলাবর্ষণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ফিলিস্তিনের সংবাদ সংস্থা ওয়াফা’র তথ্য মতে, গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮০০ জন।

আল জাজিরায় আরবি ভাষায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, চিকিৎসা সহায়তা কর্মীরা একজন আহত ব্যক্তির শরীরের ব্যাগে এবং অন্য একজন গুরুতর আহত রোগীকে স্ট্রেচারে করে দক্ষিণ গাজার একটি হাসপাতালে নিয়ে যাচ্ছে।

ফিলিস্তিনির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় আহত হয়েছেন প্রায় ১১ হাজার মানুষ। সূত্রে এ তথ্য জানা গেছে। এ দিকে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আহত হয়েছেন সাড়ে তিন হাজার।

গাজার হাসপাতালগুলোতে প্রতি মিনিটে একজন করে রোগী ভর্তি হচ্ছেন। ফলে হাসপাতালগুলোতে হামলায় আহত রোগীর চাপ ব্যাপকহারে বেড়েছে বলে দাবি করছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।