Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

গাজায় ইসরায়েলি হামলা, ৪২ ফিলিস্তিনি নিহত

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি হামলা, ৪২ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় ৪২ জন নিহত হয়েছেন। রোববার (২৩ জুন) হামাস পরিচালিত সরকারি এক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স

গাজার কর্মকর্তা ইসমাইল আল-থাওয়াবতা বলেন, গাজার আটটি ঐতিহাসিক শরণার্থী শিবিরের একটি আল-শাতি। এই শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হয়েছেন। এছাড়া আল-তুফাহ এলাকার বাড়িঘরে হামলায় আরও ১৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় হামাসের দুটি সামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আইডিএফ। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বাহিনী।

তবে ইসরায়েলি হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি হামাস। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, উপত্যকায় বেসামরিক জনগণকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে হামলার জন্য দখলদার ইসরায়েলি বাহিনী ও তাদের নাৎসি নেতাদের মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের কাছে আসা হামলার ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘরে হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন কয়েক ডজন ফিলিস্তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।