Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

গাজায় ইসরায়েলি হামলায় ১৮ মাস বয়সী শেষ সন্তানও হারালেন এক মা

admin • 02 Aug 2026, 05:57 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গাজায় ইসরায়েলি হামলায় ১৮ মাস বয়সী শেষ সন্তানও হারালেন এক মা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান সংঘাতে আরেকটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মধ্য গাজার বুরেজ শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১৮ মাস বয়সী জাইদ নোফাল নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

ফিলিস্তিনি সূত্র জানায়, এই মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটি তাদের শেষ জীবিত সন্তানকেও হারাল। হামলার পর শিশুটির মরদেহ দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতাল নিয়ে যাওয়া হয়, যেখানে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

এ ঘটনায় শিশুটির মা আহত অবস্থায় বেঁচে থাকলেও এর আগেই ইসরায়েলি হামলায় তার আরও তিন সন্তান—আমিন, হামজা ও আহমেদ নিহত হয়েছিল। ফলে জাইদই ছিল পরিবারের শেষ জীবিত সন্তান।

জানা গেছে, গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পরই জন্ম হয়েছিল জাইদের। জন্মের পর থেকেই সংঘাতের মধ্যে বেড়ে ওঠা এই শিশুটিও শেষ পর্যন্ত প্রাণ হারাল।

সূত্র: রয়টার্স

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।