Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

গলায় ফাঁস দিয়ে কিশোরের ‘আত্মহত্যা’

admin • 20 Aug 2022, 12:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গলায় ফাঁস দিয়ে কিশোরের ‘আত্মহত্যা’
পাবনার ভাঙ্গুড়ায় গলায় ফাঁস দিয়ে শাকিব হোসেন (১৫) নামে এক কিশোর ‘আত্মহত্যা’ করেছেন। আজ শনিবার (২০ আগস্ট) সকাল ৭ টায় পৌর এলাকার ২নং ওয়ার্ডের কুমরাডাঙ্গায় এ ঘটনা ঘটে।   শাকিব হোসেন ওই গ্রামের সোবহানের প্রাংয়ের ছেলে। তাদের গ্রামের বাড়ি বেতুয়ান পশ্চিম পাড়া। সোবাহান প্রাং ৫ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের টিন সেট বাসায় ভাড়া থাকে।     পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে আত্মহত্যা করেন শাকিব হোসেন। প্রথমে সকালে তার বড় ভাই জহুরুল দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। শাকিব হোসেনের আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন বলে জানিয়েছে পরিবার।   এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।