Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেল শিশুর

admin • 10 Apr 2026, 03:12 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
গলায় ট্যাবলেট আটকে প্রাণ গেল শিশুর

চুয়াডাঙ্গার নূরনগর গ্রামে গলায় ওষুধ আটকে জান্নাতুল নামে মাত্র দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে নিজ বাড়িতে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জান্নাতুল সদর উপজেলার নূরনগর গ্রামের জালাল উদ্দিনের একমাত্র কন্যা সন্তান।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জান্নাতুল গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় ভুগছিল। মেয়ের আরোগ্য কামনায় তার মা রেশমা খাতুন স্থানীয় একটি দোকান থেকে একটি 'মেট্রিল' ট্যাবলেট কিনে আনেন। বিকেল ৩টার দিকে অসাবধানতাবশত একটি ট্যাবলেট শিশুকে খাওয়াতে গেলে তা জান্নাতুলের গলায় আটকে যায়। মুহূর্তের মধ্যেই শিশুটি শ্বাসকষ্টে ছটফট করতে শুরু করে এবং গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

 

জান্নাতুলের অবস্থা বেগতিক দেখে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়।

 

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: সোহরাব হোসেন জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই সে মারা গেছে। মূলত গলায় ট্যাবলেট আটকে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, ছোট শিশুদের ওষুধ খাওয়ানোর ক্ষেত্রে পরিবারের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।