Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
এক্সক্লসিভ জাতীয়

গণমিছিল থেকে সমন্বয়কের মোবাইল চুরি

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গণমিছিল থেকে সমন্বয়কের মোবাইল চুরি

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি থেকে মো. রিদুয়ান সিদ্দিকী নামে এক সমন্বয়কের মোবাইল চুরি হয়েছে। শুক্রবার (২ আগস্ট) আন্দরকিল্লা এলাকায় গণমিছিল থেকে ওই সমন্বয়কের মোবাইল চুরি হয়। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুক পোস্টে জানান, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন-চট্টগ্রামের সমন্বয়ক মো. রিদুয়ান সিদ্দিকীর মোবাইলটি আজ আন্দরকিল্লায় কর্মসূচি থেকে চুরি হয়েছে।

 

তাই নতুন কোনও মোবাইলের ব্যবস্থা না হওয়া পর্যন্ত আপাতত তার সঙ্গে কেউ হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা মেসেঞ্জারে যোগাযোগ করবেন না। তাকে পাঠানো গুরুত্বপূর্ণ মেসেজ হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম থেকে রিমুভ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।’

 

শুক্রবার জুমার নামাজ শেষে চট্টগ্রামের আন্দরকিল্লা থেকে মিছিল শুরু করে আন্দোলনকারীরা। পরে নিউমার্কেট গিয়ে অবস্থান নেন তারা। সেখান থেকে সরে টাইগারপাসেও অবস্থান নেন আন্দোলনকারীরা। 

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।