Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

গণমাধ্যমের স্বাধীনতায় এক ইঞ্চিও হস্তক্ষেপ করিনি,করবো না:প্রেস সচিব

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গণমাধ্যমের স্বাধীনতায় এক ইঞ্চিও হস্তক্ষেপ করিনি,করবো না:প্রেস সচিব

গত চার মাসে গণমাধ্যমের স্বাধীনতায় এক ইঞ্চিও হস্তক্ষেপ করেনি এবং করবোও না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

 

শনিবার (১৪ ডিসেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত নতুন বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

 

প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে ফ্রিডম অব প্রেস, স্পিচ, অ্যাসোসিয়েশন যেন নিশ্চিত করা হয়। কারও স্বাধীনতায় আমরা এক ইঞ্চি আটকাবো না। এরকম স্বাধীনতা বাংলাদেশের ইতিহাসে হয়নি। কেউ বলতে পারবে না, কাউকে আমরা একটা নিউজের ক্ষেত্রে মাথা ঘামিয়েছি। অনেকে বলছেন আমাদের সময়ে মামলা হচ্ছে, কিন্তু গিয়ে দেখেন আমরা কেউ এর মধ্যে আছি কি না।

 

যারা বেতন দিতে পারবেন না, তাদের গণমাধ্যম না চালানোর আহ্বান জানিয়ে প্রেস সচিব বলেন, অনেক বছর ধরে ওয়েজ বোর্ড গঠন হচ্ছে না। সাংবাদিকদের যদি ইনভেস্ট না করতে পারেন, বন্ধ করে দিন।

 

শফিকুল আলম বলেন, জুলাইয়ের ১৪ তারিখ থেকে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত একটা ভয়াবহ সময় পার করেছি। আমরা ট্রমার মধ্যে ছিলাম। মুখটাকে বন্ধ করতে যা ইচ্ছা তাই করেছে। অনেকে তাদের দালাল হিসেবে কাজ করেছে। সাংবাদিকতা করতে গিয়ে দালালি করেছেন।

 

অনুষ্ঠানে জুলাই বিপ্লবে আহত সাংবাদিকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠান শেষে জুলাই বিপ্লবে রাজপথে থেকে সাহসী ভূমিকা পালন করায় ১৩ সাংবাদিককে বিশেষ সম্মাননা দেয় মাস্তুল ফাউন্ডেশন।

 

জুলাই বিপ্লবে ‘সাহসী যোদ্ধা’ হিসেবে এ সম্মাননা পেয়েছেন দৈনিক কালবেলার লিড মোজো রিপোর্টার আকরাম হোসেন, দৈনিক সংগ্রামের সিনিয়র রিপোর্টার নাছির উদ্দিন সোয়েব, দেশ টিভির রিপোর্টার হাসান মাহমুদ, যমুনা টিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট ইসমাইল হোসেন জনি, দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক সুমন্ত চক্রবর্তী, বাংলাদেশ টাইমসের মাল্টিমিডিয়া রিপোর্টার আরেফিন ইমন, চ্যানেল আইয়ের সাংবাদিক আক্তার হাবিব, এসএ টিভির মাল্টিমিডিয়া রিপোর্টার রহমতউল্লাহ, দৈনিক কালের কণ্ঠের ফটো সাংবাদিক মনজুরুল করিম, খবর সংযোগের মোহাম্মদ নাঈম, একাত্তর টেলিভিশনের সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন, মাই টিভির ভিডিও জার্নালিস্ট মো. হাসান বিশ্বাস, বার্তা বাজারের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম জুয়েল।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।