Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

গণমাধ্যমের সমালোচনা যেন রাষ্ট্রের ক্ষতির কারণ না হয়:পররাষ্ট্রমন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
গণমাধ্যমের সমালোচনা যেন রাষ্ট্রের ক্ষতির কারণ না হয়:পররাষ্ট্রমন্ত্রী

গণমাধ্যম সরকারের সমালোচনা করতেই পারে। তবে সমালোচনা যেন রাষ্ট্রের ক্ষতির কারণ না হয়, সেই ব্যাপারে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। রোববার (৩১ মার্চ) জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, সরকারে থাকলে সমালোচনা হবে। দায়িত্বে থাকলে সমালোচনা হবেই। সমালোচনাহীন সমাজ গণতান্ত্রিক ও বহুমাত্রিক সমাজ হতে পারে না। সেই সমালোচনা যদি দেশ বিধ্বংসী হয় তাহলে সেটি কাম্য নয়।

ড. হাছান মাহমুদ বলেন, অনেক সময় সাংবাদিকরা জোর করে বিদেশি কূটনীতিকদের কাছে বিভিন্ন বিষয় জানতে চান। আত্মমমর্যাদাশীল জাতি হিসেবে এগিয়ে যেতে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, বিদেশ থেকে কেউ কেউ বাংলাদেশ বিরোধী তৎপরতা চালায়। তাদের রাজনৈতিক পরিচয় সংশ্লিষ্ট দেশগুলোকে পাঠানো হয়েছে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মহিববুর রহমান বক্তৃতা করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।