Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
এক্সক্লসিভ জাতীয়

গণঅভ্যুত্থানে শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহত ব্যক্তি ১ লাখ

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
গণঅভ্যুত্থানে শহিদ পরিবার পাবে ৫ লাখ, আহত ব্যক্তি ১ লাখ

গণঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রত্যেক পরিবার প্রাথমিকভাবে ৫ লাখ টাকা এবং আহত প্রত্যেক ব্যক্তি প্রাথমিকভাবে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

 

বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আহতদের যত তাড়াতাড়ি সম্ভব ক্ষতিপূরণ দেওয়া হবে এবং রাজধানীতে একটি স্মারক অনুষ্ঠানে শহিদদের পরিবারকে চেক হস্তান্তর করা হবে।

প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন কমিটি সমাজের সব শ্রেণির মানুষ, প্রবাসী বাংলাদেশি এবং সংগঠন ও ব্যবসায়িক সংস্থাগুলোকে ফাউন্ডেশনে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস সভায় বলেন, দানের ক্ষুদ্রতম পরিমাণও নথিভুক্ত এবং দাতাদের তালিকা সংরক্ষণ করতে হবে। সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটিকে সফল করার জন্য আমাদের অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে।

সভায় সরকারের উপদেষ্টা শারমিন মুর্শিদ, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূইয়া, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহাবুবুর রহমান এবং কোষাধ্যক্ষ কাজী ওয়াকার আহমদ উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।