Thursday, 3 September 2026
শিরোনাম
আর্ন্তজাতিক

খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন

admin • 21 Apr 2025, 02:28 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার  (২১ এপ্রিল) তিনি মারা যান বলে নিশ্চিত করেছ ভ্যাটিকান। ভ্যাটিক্যানের একটি ভিডিও বার্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

 

প্রতিবেদনে বলা হয়, সোমবার (২১ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ৩৫ মিনিটে  শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর।

 

খ্রিস্টান ধর্মাবলম্বীদের উৎসব ইস্টার উদযাপনের পরদিনই মারা গেলেন এই ধর্মগুরু। আগের দিন রোববারই তিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেভি ভ্যান্সের সঙ্গে দেখা করেছিলেন।

  -রয়টার্স
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।