Monday, 2 November 2026
শিরোনাম
মিরপুরে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের আলটিমেটাম সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ এবার পুরুষদের জন্য আসছে জন্মনিয়ন্ত্রণ পিল,গবেষণায় নতুন চমক এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল কলেজে ১৭ শিক্ষকের ১৩ শিক্ষার্থী,পাস করেনি কেউ ! বলাৎকার ও ধর্ষণ নিয়ে যে হুঁশিয়ারি দিলেন ডিআইজি কুদ্দুছ শ্রমিক আন্দোলনের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মন্ত্রীদের ডাকলেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর ভাঙা রাস্তা পেরিয়ে ৫ কিলোমিটার দূরের দুর্গম এলাকায় ভোটকেন্দ্র!, প্রতিবাদে মানববন্ধন
এক্সক্লসিভ

খোলা বাজারে ১২ টাকায় ডিম বিক্রি শুরু

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খোলা বাজারে ১২ টাকায় ডিম বিক্রি শুরু

সরকারের বেঁধে দেওয়া প্রতি ডিম ১২ টাকায় বিক্রির ট্রাকসেল (খোলা বাজারে) কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের টিসিবি ভবন চত্বরে এ কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পৃষ্ঠপোষকতায় কার্যক্রমে সহায়তা করছে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ)। আগামীতে ঢাকার ১৬ থেকে ২০টি পয়েন্টে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোক্তার মহাপরিচালক বলেন, খামার পর্যায়ে যেখানে ১০ টাকা ৫০ পয়সা করে ডিম বিক্রি করার কথা, সেখানে ১১ টাকা ৩০ পয়সা থেকে শুরু করে ১১ টাকা ৫০ পয়সায় খামার থেকে বিক্রি করা হচ্ছে।

তিনি বলেন, বাজার অস্থির বলে আজ খামারিদের পক্ষ থেকে ১২ টাকা করে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে। আমি তাদের প্রস্তাব পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রহণ করেছি। তারা ক্ষুদ্র খামারিদের কাছ থেকে ডিম এনে ঢাকার ১৬টি স্থানে বিক্রি করবে।

বিশেষ পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ে ‘ভালো ফল দিচ্ছে না’ মন্তব্য করে মহাপরিচালক বলেন, এ ধরনের ট্রাকসেলের ভালো প্রভাব রয়েছে। কয়েক দিনের মধ্যে বিদেশ থেকে আমদানি করা ডিমও বিক্রি শুরু হবে ন্যায্যমূল্যে।

অন্যদের মধ্যে টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।