Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

খেলা দেখে টাকা না দেওয়ায় চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিল সাপুড়ে

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খেলা দেখে টাকা না দেওয়ায় চলন্ত ট্রেনে সাপ ছেড়ে দিল সাপুড়ে

ট্রেনের ভেতরেই সাপের খেলা দেখাচ্ছিল সাপুড়েরা। পরে দর্শকদের থেকে বিনিময়ে টাকা চায়। অনেকে তা না দিতে চাওয়ায় বাঁধে বিপত্তি। সাপুড়ে রেগে ট্রেনেই ছেড়ে দেয় বিষধর সাপ। তা দেখে প্রাণে বাঁচতে ছুটোছুটি করেন যাত্রীরা।

ভয়ানক এ ঘটনা ভারতের হাওড়া থেকে গোয়ালিয়র যাওয়ার পথে চম্বল এক্সপ্রেসের ট্রেনে ঘটেছে।

ট্রেনটি যখন চলছিল তখন একদল সাপুড়ে ওঠেন। উঠেই সাপের খেলা দেখাতে শুরু করেন তারা। খেলা দেখানো শেষে টাকা দিতে রাজি না হওয়ায় রেগে যান সাপুড়েরা। যাত্রীদের সঙ্গে শুরু হয় তর্ক বিতর্ক। এক পর্যায় সাপ ছেড়ে দেয় ট্রেনের ভেতর। এতে বিপদের মধ্যে পড়ে যায় যাত্রীরা।

ট্রেনের ভেতর এমন ঘটনা আতঙ্কের পরিবেশ তৈরি করে। অনেকেই লুকিয়ে পড়েন বাথরুমে। ট্রেনের মেঝেতে কিলবিল করতে থাকে সাপ। ট্রেন তখন ছুটছে প্রচণ্ড গতিতে। ফলে কেউ নামতেও পারছিলেন না। এরই মধ্যে যাত্রী রেলওয়ে কন্ট্রোল রুমে ফোন করেন।

পরে ট্রেন থামালে সাপুড়েরা সাপ নিয়ে স্টেশনে নেমে পড়ে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।