Friday, 4 September 2026
শিরোনাম
জাতীয়

খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা

admin • 27 Apr 2023, 07:44 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, মানতে হবে ৬ নির্দেশনা

রমজান, ইস্টার-সানডে, চৈত্র সংক্রান্তি, বাংলা নববর্ষ, জুমাতুল-বিদা, স্বাধীনতা দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রায় দেড় মাস বন্ধ ছিল দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এদিকে আগামী রবিবার থেকে পুরোদমে খুলছে দেশের সবস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান।

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে ৬টি নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়েছে, বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী ২৩ মার্চ থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ দীর্ঘদিন ছুটি পরবর্তী খোলার পর এসব নির্দেশনাসমূহ বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনাসমূহ হলো

(১) শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করা

(২) নতুন কারিকুলাম বাস্তবায়নে সম্প্রতি গৃহীত প্রশিক্ষণ হতে লব্ধ জ্ঞানের যথাযথ প্রয়োগ

(৩) নতুন কারিকুলাম বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিত দায়িত্ব অনুসরণ

(৪) অভিভাবক সমাবেশ আয়োজনের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা

(৫) নতুন কারিকুলাম সম্পর্কে ইতিবাচক ধারণা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ

(৬) কারিকুলাম অনুযায়ী শিখন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।