Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

খিলক্ষেত থেকে অনলাইন জুয়ার এডমিন গ্রেপ্তার

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খিলক্ষেত থেকে অনলাইন জুয়ার এডমিন গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে অনলাইন জুয়া প্ল্যাটফর্মের এডমিন মো. হাফিজ আল আসাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তিনি বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করেছেন।

 

রোববার (২ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১টি স্মার্টফোন ও ২টি সিম কার্ড জব্দ করা হয়েছে।

 

সোমবার (৩ এপ্রিল) এটিইউ'র পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) মোহাম্মদ আসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

 

মোহাম্মদ আসলাম খান বলেন, গত ২৭ জানুয়ারি বগুড়ায় অভিযান পরিচালনা করে অনলাইন জুয়ার প্লাটফর্মের সদস্য মো. রানা মিয়া ও মো. রেজা আহম্মেদকে গ্রেপ্তার করে এটিইউ। তাদের গ্রেপ্তারের পর ওই মামলার সন্দিগ্ধ পলাতক আসামি মো. হাফিজ আল আসাদ অনলাইন জুয়া প্ল্যাটফর্মের কাজে ব্যবহৃত মোবাইল বিক্রি করে দেয়।

 

গ্রেপ্তার মো. হাফিজ আল আসাদ ফেসবুক আইডি ও ফেসবুক গ্রুপ ব্যবহারের মাধ্যমে অনলাইনে জুয়ার ওয়েবসাইটে অবৈধভাবে জুয়া পরিচালনা করে আসছিল। এছাড়া মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসে জুয়ার টাকা লেনদেন এবং বিভিন্ন জনকে অনলাইন জুয়া খেলার জন্য উৎসাহিত করে টাকা/ডলারের মাধ্যমে অনলাইন জুয়ায় অংশগ্রহণ করায়, যাতে অনেক সাধারণ লোক সর্বস্বান্ত হয়েছে। সে এক বা একাধিক সুপার এজেন্টের সঙ্গে সরাসরি ওয়ানএক্সবেট অনলাইন জুয়ার প্লাটফর্মে লেনদেনের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল।

 

তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।