Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

খালেদা জিয়ার মামলা খারিজ

admin • 25 Sep 2024, 08:28 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
খালেদা জিয়ার মামলা খারিজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে দায়েরকৃত মানহানির মামলা খারিজ করে দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

 

মামলার আইনজীবী সূত্রে জানা গেছে, আজ ২৪ সেপ্টেম্বর মামলার নির্ধারিত তারিখে বিচারক ২৪৭ ধারায় মামলাটি খারিজ করে দেন।

 

মামলায় অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২১ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকায় এক অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে শহিদদের সংখ্যা বিকৃতি এবং বঙ্গবন্ধুর নাম উল্লেখ না করে বক্তব্য রাখেন। এই বক্তব্যের বিরুদ্ধে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের ইউসুফ আলীর ছেলে রায়হান ফারুকী ইমাম বাদী হয়ে ওই বছরের ২৪ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা করেন।

 

আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। পরবর্তীতে থানা তদন্ত করে ২০১৬ সালের ২৪ আগস্ট অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে প্রতিবেদন দাখিল করেন।

 

এদিকে, দীর্ঘদিন ধরে মামলার নির্ধারিত শুনানির দিনে বাদীপক্ষ আদালতে হাজির না হওয়ায় বিচারক আজ মামলাটি খারিজ করে দেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।