Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খারকিভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৬

ইউক্রেনের খারকিভ অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৪ জন। শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আলজাজিরার।

জেলেনস্কির সামাজিকমাধ্যম টেলিগ্রামে শেয়ার করা ওই ভিডিওতে দেখা গেছে, এ ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে ইউক্রেনীয় পোস্টাল অপারেটর নোভা পোশতার লোগোসহ একটি পাত্র দেখা গেছে।

এ সময় তিনি ভিডিওবার্তায়, ইউক্রেনের মিত্রদের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জেলেনস্কি।

খারকিভ অঞ্চলের গভর্নর ওলেহ সিনহুবভ বলেন, সন্ত্রাসীদের হামলায় ছয়জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। তারা সবাই নোভা পোশতা টার্মিনালের ভেতরে থাকা কর্মচারী।

তিনি বলেন, রুশ বাহিনী খারকিভের শান্তিপূর্ণ জনগণের ওপর সন্ত্রাসী আক্রমণ চালিয়েছে।

তিনি আরও বলেন, নিহতদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর।

আঞ্চলিক প্রসিকিউটর অফিসের মতে, খারকিভের উত্তরে বেলগোরোড অঞ্চলে রুশ বাহিনী এস-৩০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। হামলায় দুটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।