Tuesday, 20 October 2026
শিরোনাম
পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব আজ মহানবমী,দেবীর বিদায়ের ক্ষণগণনা শুরু নাটোরে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ হাসপাতালের ১৫ ফ্যান চুরি, বিএনপি নেতার ছেলের ৬ মাসের কারাদণ্ড মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি:ইশরাক কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী
এক্সক্লসিভ আর্ন্তজাতিক

খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
খাদ্যের বিষক্রিয়ায় আক্রান্ত নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হলেও বর্তমানে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। রোববার (২০ জুলাই) তার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী আগামী তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন এবং সেখান থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাবেন। খবর রয়টার্সের।

৭৫ বছর বয়সী নেতানিয়াহু শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে পরীক্ষায় তার অন্ত্রে প্রদাহ ও পানিশূন্যতা ধরা পড়ে। চিকিৎসকেরা রক্তনালীর মাধ্যমে তার শরীরে তরল পদার্থ সরবরাহ করছেন।

এক বিবৃতিতে কার্যালয় জানায়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিন দিন বিশ্রামে থাকবেন নেতানিয়াহু। তবে বাসায় থেকেই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবেন।

 

উল্লেখ্য, ২০২৩ সালে তার শরীরে একটি পেসমেকার বসানো হয়। এরপর গত ডিসেম্বরে মূত্রনালিতে সংক্রমণ ধরা পড়লে চিকিৎসকেরা তার প্রোস্টেট অপসারণ করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।