Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

খাদের কিনারে মধ্যপ্রাচ্য,ফেরানোর দায়িত্ব সবার:জাতিসংঘ মহাসচিব

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
খাদের কিনারে মধ্যপ্রাচ্য,ফেরানোর দায়িত্ব সবার:জাতিসংঘ মহাসচিব

ইরান-ইসরায়েল উত্তেজনার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য খাদের কিনারে। এ অঞ্চলের মানুষ একটি ধ্বংসাত্মক সংঘাতের মুখোমুখি।

তারা যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে। এখনই সময় খাদের কিনার থেকে তাদেরকে ফিরিয়ে আনার। এই দায়িত্ব সকলের বলেও মন্তব্য করেন তিনি। খবর আল জাজিরার।

রোববার (১৪ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি সভার শুরুতে দেয়া ভাষণে এসব বলেন জাতিসংঘের মহাসচিব। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের অনুরোধে এই জরুরি সভা আহ্বান করা হয়। সভায় নিজ নিজ দেশের পক্ষে বক্তব্য তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরান ও ইসরায়েলের প্রতিনিধিরা।

গুতেরেস তার বক্তব্য বলেন, মধ্যপ্রাচ্যের বড় বড় সামরিক পক্ষগুলোকে সংঘাতে জড়ানোর পদক্ষেপ থেকে সরে আসা জরুরি। ইতোমধ্যে এখানকার বেসামরিক নাগরিকরা ক্ষতির সম্মুখীন হয়েছেন, তাদের (গাজাবাসী) চরম মূল্য দিতে হচ্ছে। তাই এখনই সময়, সবাইকে যুদ্ধের কিনার থেকে ফিরিয়ে আনার।

জাতিসংঘ মহাসচিব বলেন, ইরান-ইসরায়েল-গাজা সংঘাত যাতে আবার উসকে না যায়, তা প্রতিরোধে সবার দায়িত্ব রয়েছে। সবাইকে সক্রিয়ভাবে এই দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।