Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক এক্সক্লসিভ

ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া'র হুঁশিয়ারি

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়া'র হুঁশিয়ারি

আবারও স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলে উত্তর কোরিয়া। মূলত কোরীয় উপদ্বীপ ও এর আশপাশের এলাকায় মিত্রদের সঙ্গে নিয়ে নিরাপত্তা জোরদার করতে চাইছে যুক্তরাষ্ট্র। এরই প্রেক্ষিতে প্রতিক্রিয়া দেখাল পিয়ংইয়ং। খবর আল জাজিরা।

 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার উপকূলীয় শহর ওনসান থেকে স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ১০টা ৪৮ মিনিটে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

সপ্তমবারের মতো উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাতে পারে এমন আশঙ্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করেছেন। এ ছাড়া প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও এ বিষয়ে কথা বলেছেন বাইডেন।

কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের নিরাপত্তা বাড়ানো ও যৌথ মহড়া চালানোর চেষ্টাকে বোকামি কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী সো হাই। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সুত্র: আল জাজিরা
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।