Monday, 19 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

ক্লাসের সময় পরিবর্তন হবে কি না, জানালেন শিক্ষামন্ত্রী

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ক্লাসের সময় পরিবর্তন হবে কি না, জানালেন শিক্ষামন্ত্রী
দেশে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি অফিসের সময় সাময়িকভাবে পরিবর্তন করা হয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় পরিবর্তন হচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।   সোমবার (২৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে এক মতবিনিয়ম সভায় তিনি এ কথা বলেন।   দীপু মনি বলেন, চলমান বৈশ্বিক সংকট কেটে গেলে সরকারি অফিসের সময় আবার পরিবর্তন করা হবে। ২০২৩ সাল থেকে শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা থাকলেও বর্তমান পরিস্থিতে সেটি এখন থেকে কার্যকর করা হয়েছে।   স্কুল-কলেজের ছুটি শুক্রবার-শনিবার করার বিষয়ে তিনি বলেন, অনেক কর্মজীবী অভিভাবক বৃহস্পতিবার বাসায় না থাকায় শিক্ষার্থীর ছুটি কাজে আসে না। তাই বৃহস্পতিবার প্রস্তাবনা বাতিল করে শুক্রবার-শনিবার করা হয়েছে।     হলিক্রসের শিক্ষার্থীর আত্মহত্যার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, বিষয়টি এখনও স্পষ্ট নয়। তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরিষ্কার হবে। ওই শিক্ষার্থী তিন বিষয়ে ফেল করায় পরিবার ও সামাজিকভাবে চাপের কারণে আত্মহত্যার সিদ্ধান্ত নিতে পারে।     দীপু মনি বলেন, শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা কমাতে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে কাউন্সিলিংয়ের জন্য অন্তত দুজন শিক্ষককে অভিজ্ঞ করা হবে। এই লক্ষ্যে সারাদেশের দুই লাখের মতো শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।