Friday, 4 September 2026
শিরোনাম
প্রবাস

ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

admin • 01 Oct 2023, 03:36 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
ক্রোমে বন্ধ করুন অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন

স্মার্টফোনে গুগল ক্রোমের থেকে জনপ্রিয় ব্রাউজার পাওয়া মুশকিল। অনেকে অন্য গুটিকয়েক ব্রাউজার ব্যবহার করলেও সবার নজর থাকে ক্রোমেই। কিন্তু ক্রোম ব্রাউজার ব্যবহার করা হোক কিংবা নেট ব্রাউজিং, বিজ্ঞাপনের বাহারে বিরক্তি চলে আসাটা স্বাভাবিক। অধিকাংশ বিজ্ঞাপনই মানহীন এবং অন্যদের সামনে আপনাকে বিব্রতকর পরিস্থিতির মুখে ফেলে দেয়।

কম্পিউটারে অনেকে এড ব্লকার ব্যবহার করলেও ফোনের বিজ্ঞাপন কিভাবে বন্ধ করবেন জানেন না। এদিকে ফোনে ভিডিও বিজ্ঞাপন চালু থাকে স্বয়ংক্রিয়ভাবে। ফলে ফোনের চার্জ কমতে থাকে। তাই বিজ্ঞাপন নানাদিক থেকেই অসুবিধা।

তাহলে কিভাবে বন্ধ করবেন বিজ্ঞাপন?

১. প্রথমে ফোনে ক্রোম ব্রাউজার চালু করুন। ২. ফোনের ওপরের দিকে ডানপাশে তিনটি ডটে ক্লিক করুন। ৩. এবার সেটিংস অপশনে গিয়ে নিচে স্ক্রল করুন। সাইট সেটিংস নামে একটি অপশন আসবে। ৪. সাইট সেটিংস এ ক্লিক করে 'পপ আপস অ্যান্ড রিডাইরেক্টস' টগল চালু করে দিন। ৫. আবার সাইট সেটিংস-এ যান এবং ইন্ট্রুসিভ অ্যাডস টগল চালু করে দিন। ব্যাস, অনাকাঙ্ক্ষিত সব বিজ্ঞাপনই এবার বন্ধ হবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।