Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
ক্রিকেটকে বিদায় জানালেন রুমানা

অনেকটা আকস্মিকভাবেই ক্রিকেটকে বিদায় বলে দিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার রুমানা আহমেদ। শনিবার রাতে এক রহস্যময় ফেসবুক পোস্টে ক্রিকেট ছাড়ার ইঙ্গিত দেন টাইগ্রেস এই অলরাউন্ডার।

চার বছর আগে দেশের হয়ে নারী ক্রিকেটে স্মরণীয় মুহূর্ত এনেছিল বাংলাদেশের মেয়েরা। ওই সময় মালয়েশিয়ায় অনুষ্ঠিত এশিয়া কাপে টাইগ্রেসরা প্রথমবারের মতো শিরোপা জেতে। যাতে বেশ ভালো ভূমিকা ছিল রুমানার।

২০১১ সাল থেকে এই অলরাউন্ডার বাংলাদেশ নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ। কিন্তু সম্প্রতি ফিটনেস ইস্যু টেনে শ্রীলঙ্কা সফরের দল থেকে হঠাৎ করেই বাদ পড়েন রুমানা। যার ব্যাখ্যায় বিসিবি বিশ্রামের কথা বললেও, তা মানতে নারাজ ছিলেন এই অলরাউন্ডার।

সর্বশেষ ঘরের মাঠে ভারত সিরিজেও ছিলেন না তিনি। টানা দুই সিরিজে ডাক না পাওয়ার পর ক্রিকেটকেই ছাড়ার ঘোষণা দিলেন রুমানা।

শনিবার রাত ১০টা ৪০ মিনিটে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অভিজ্ঞ এই ক্রিকেটার। যে কারণে বাংলাদেশের জার্সিতে আর কখনও দেখা যাবে না রুমানকে। নিজের সেই পোস্টে রুমানা লিখেছেন, 'নো মোর ক্রিকেট।'

চলতি বছরে অবশ্য বাংলাদেশের হয়ে ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ পাননি রুমানা। এর আগে গেল বছর টি-টোয়েন্টিতে ১৭ ম্যাচ খেলে করেছিলেন ১০২ রান। বোলিংয়ে তার শিকার অবশ্য ১৮ উইকেট।

বাংলাদেশের হয়ে সবমিলিয়ে ৫০ ওয়ানডে খেলেছেন রুমানা। যেখানে ৫ হাফ সেঞ্চুরিতে ৯৬৩ রান করেছেন তিনি। বল হাতে তার শিকার ৫০ উইকেট। বাংলাদেশকে ১৮ ওয়ানডেতে নেতৃত্বও দিয়েছেন তিনি। এছাড়া টি-টোয়েন্টিতে ৮৪টি ম্যাচ খেলেছেন রুমানা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।