Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
আর্ন্তজাতিক

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

• • পঠিত 10 বার
শেয়ার করুন:
ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

ভয়াবহ দাবানল ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়। জরুরি অবস্থা জারি করা হয়েছে লস অ্যাঞ্জেলসে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, দাবানলকে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

 

কয়েক ঘণ্টার মধ্যে ১২শ’ একরের বেশি এলাকায় ছড়িয়ে পড়ে আগুন। পুড়ে গেছে বহু স্থাপনা। ঝুঁকিতে কমপক্ষে ১৩ হাজার ভবন। ৩০ হাজার বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকালে আগুনের সূত্রপাত হয়। শুষ্ক আবহাওয়া ও বাতাসের তীব্রতায় দ্রুত ছড়িয়ে পড়ে। দাবানল আরও ভয়াবহ রূপ নিতে পারে, আশঙ্কা বিশেষজ্ঞদের।

 

ক্যালিফোর্নিয়ার কয়েক লাখ মানুষকে ‘রেড ফ্ল্যাগ’ সতর্কতার আওতায় আনা হয়েছে। কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে জারি করা হয়েছে স্বাস্থ্য সতর্কতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।