Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
খেলাধুলা ক্রিকেট

কোহলির মাধ্যমিকের মার্কশিট ভাইরাল

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কোহলির মাধ্যমিকের মার্কশিট ভাইরাল

ব্যাট হাতে বিশ্বসেরাদের একজন বিরাট কোহলি। বাইশগজে ভেঙে চলেছেন একের পর এক রেকর্ড। কিন্তু পড়াশোনায় কেমন ছিলেন কোহলি? ফের একবার ভাইরাল হল সেই তথ্য।

সোশ্যাল মিডিয়ায় আগেই নিজের মাধ্যমিক পরীক্ষার মার্কশিটের ছবি শেয়ার করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক। এবার নেট দুনিয়ায় সেই মার্কশিটের ছবি ফের ছড়িয়ে পড়েছে।

ছবি -স্কীনশর্ট- টুইটার থেকে সংগৃহিত

ভারতের এক সরকারি কর্মকর্তা নিজের টুইটার অ্যাকাউন্টে কোহলির মার্কশিট শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘সংখ্যাই যদি সাফল্যের চাবিকাঠি হত, তাহলে আজ সারা দেশ তাকে অনুসরণ করত না। সাফল্যের জন্য প্রয়োজন আবেগ এবং নিষ্ঠা।’

এর আগে দশম শ্রেণির মার্কশিট প্রকাশ করেছিলেন কোহলি। সিবিএসই বোর্ডের পরীক্ষা বেশ ভালো নম্বর পেয়েই পাশ করেন তিনি। তবে মার্কশিটের সঙ্গে একটি অর্থবহ ক্যাপশন লিখেছিলেন কোহলি। তিনি লিখেছিলেন, ‘আমার মার্কশিটে যে বিষয়টার কোনো উল্লেখ নেই, সেটাই আমার চরিত্র গঠনে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। বেশ মজার ব্যাপার তাই না?’

মার্কশিটের সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে কোহলি লিখেছিলেন, লেট দেয়ার বি স্পোর্টস। স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও যেন সমান গুরুত্ব দেওয়া হয়, এমনটাই দাবি করেছিলেন। নিমেষে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় তার মার্কশিটের ছবি।

২০০৪ সালে দশম শ্রেণির পরীক্ষায় পাশ করেন কোহলি। ইংরেজিতে সর্বোচ্চ ৮৩ পেয়েছিলেন তিনি। হিন্দিতেও ৭৫ নম্বর পান। তবে গনিত ও বিজ্ঞানে তেমন ভালো করতে পারেননি। ওই দুই বিষয়ে যথাক্রমে ৫১ ও ৫৫ পেয়েছিলেন তিনি।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।