Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

কোরআন পোড়ালে ডেনমার্কে দুই বছরের কারাদণ্ড, আইন হচ্ছে

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কোরআন পোড়ালে ডেনমার্কে দুই বছরের কারাদণ্ড, আইন হচ্ছে

পবিত্র কোরআন পোড়ানো নিষিদ্ধের পরিকল্পনা করছে ডেনমার্ক। এ ব্যাপারে বিল উত্থাপন করতে যাচ্ছে দেশটি; যেখানে বাইবেল, তাওরাতসহ অন্যান্য গ্রন্থকেও সুরক্ষা দেবে। কেউ আইন ভঙ্গ করলে শাস্তি হিসেবে অর্থদণ্ড এবং দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হবে।

মুসলিম দেশগুলোর ক্ষোভের প্রেক্ষাপটে দেশটি  (২৩ আগষ্ট)  শুক্রবার এ পরিকল্পনার কথা জানিয়েছে।

এ ব্যাপারে ডেনমার্কের বিচারবিষয়ক মন্ত্রী পিটার হামেলগার্ড বলেন, এ বিষয়ে তাঁরা একটি বিল উত্থাপন করতে যাচ্ছেন। এতে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত কোনো কিছুর প্রতি যথাযথ নয়, এমন আচরণ নিষিদ্ধের কথা বলা হবে।

বিশেষ করে জনসমক্ষে এমন কিছু পোড়ানো বা অসৌজন্য প্রদর্শন নিষিদ্ধ করা হবে। কেউ তা ভঙ্গ করলে শাস্তি হিসেবে অর্থদণ্ড এবং দুই বছরের কারাদণ্ডের বিধান রাখা হবে। এটি পাস হলে তা দেশটির দণ্ডবিধির ১২তম অনুচ্ছেদে সন্নিবেশিত হবে।

হামেলগার্ড বলেন, জাতীয় নিরাপত্তা রক্ষার বিষয়টিকে বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পবিত্র কোরআনের পাশাপাশি বাইবেল, তাওরাতসহ অন্যান্য গ্রন্থ ও ক্রুশ অবমাননার ক্ষেত্রেও এ আইন কার্যকর হবে।

গত জানুয়ারিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের একটি মসজিদের সামনে ও তুরস্কের দূতাবাসের সামনে পবিত্র কোরআন পোড়ানো হয়। এ ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন, রাসমুস পালুদান নামের এক ব্যক্তি। তিনি ডেনমার্কের কট্টর ডানপন্থী রাজনৈতিক দল হার্ড লাইনের নেতা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।