Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জাতীয়

কোটাবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কোটাবিরোধীদের নতুন কর্মসূচি ঘোষণা

সরকারি চাকরির সব গ্রেড থেকে কোটা প্রত্যাহারের এক দফা দাবিতে দেশব্যাপী ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে কোটাবিরোধীরা। বুধবার (১০ জুলাই ) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনের কারণে রাজধানী ঢাকাসহ সারাদেশের সড়ক ও রেল যোগাযোগ স্থবির হয়ে পড়ে।

পরে রাত সাড়ে সাতটার দিকে সড়ক থেকে অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। তার আগে বৃহস্পতিবারের (১১ জুলাই) জন্য নতুন কর্মসূচি ঘোষণা করে তারা।

এতে বলা হয়, আগামীকাল (বৃহস্পতিবার) বিকেল সাড়ে তিনটা থেকে দেশব্যাপী সড়ক ও রেলপথে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করা হবে। নতুন কর্মসূচি ঘোষণা করেন 'বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন'-এর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘সারাদেশে আমাদের ব্লকেড কর্মসূচিকে সফলভাবে সম্পন্ন করা হয়েছে। ছাত্ররা কিন্তু কোটা ইস্যুতে তাদের রায় জানান দিয়ে যাচ্ছে।

জানান দিয়ে যাবে। আমাদের আগামীকালকের কর্মসূচি বিকেল সাড়ে তিনটা থেকে প্রতিটি সড়কে প্রতিটি রেললাইনে বাংলা ব্লকেড কর্মসূচি অব্যাহত থাকবে। বিকেল সাড়ে তিনটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে ব্লকেড কর্মসূচি শুরু হবে। দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা তাদের এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবরোধ করবে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।