Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
জাতীয়

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

• • পঠিত 8 বার
শেয়ার করুন:
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাত, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত প্রবেশ করেছে, এমন খবরের ভিত্তিতে রূপালী ব্যাংকের ওই শাখা ঘিরে রেখেছে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করেছে বলে জানা গেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় একদল ডাকাত প্রবেশ করে। পরে এলাকাবাসীর মাঝে বিষয়টি জানাজানি হলে ব্যাংকের পার্শ্ববর্তী মসজিদ থেকে মাইকিং করে জানানো হয় ব্যাংকে ডাকাত হানা দিয়েছে। এ সময় এলাকাবাসী ব্যাংকটি ঘিরে ফেলে।

 

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আসলে সবাই ব্যাংকটি বাইরে থেকে ঘিরে রাখে। এর কিছু সময় পর সেনাবাহিনীর সদস্যরাও চলে আসে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মাইকিং করে ডাকাত দলকে আত্মসমর্পণের আহ্বান জানাতে শোনা যায়।  

আরও একটি সূত্রে জানা যায়, ভবনের ভেতরে ব্যাংকের কর্মকর্তা কর্মচারীসহ উপস্থিত সবাইকে ডাকাত দল জিম্মি করে রেখেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ব্যাংকের ভেতরে দুই থেকে তিনজন ডাকাত অবস্থান করছে।

 

সরেজমিন দেখা যায়, ব্যাংকে ডাকাত দলের হানা দেওয়ার খবর ছড়িয়ে পড়ার পর উৎসুক জনতা সেখানে ভিড় করেছেন। নিরাপত্তার স্বার্থে ব্যাংক-সংলগ্ন মূল সড়কের উভয় পাশের যান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।