Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

কেনিয়ায় ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে ৪২ জনের প্রাণহানি,

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কেনিয়ায় ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে ৪২ জনের প্রাণহানি,

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রিফট ভ্যালিতে ভারি বৃষ্টিতে বাঁধ ভেঙে অন্তত ৪২ জনের প্রাণাহানির ঘটনা ঘটেছে। সোমবার (২৯ এপ্রিল) স্থানীয় গভর্নর বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারি বৃষ্টির কারণে কয়েকদিন ধরেই বন্যায় বিপর্যস্ত কেনিয়া। এরইমধ্যে সোমবার দেশটির নাকুরু কাউন্টির মাই মাহিউর শহরের কাছে একটি বাঁধ ভেঙে বহু বাড়িঘর ভেসে গেছে। ওই এলাকায় চলাচলের একটি রাস্তাও ভেঙে গেছে। এতে শহরটির সাথে যান চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খবর- দ্য গার্ডিয়ান'র

কেনিয়ার নাকুরু কাউন্টির গভর্নর সুসান কিহিকা বলেন, ৪২ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। কাদায় এখনও আরও অনেকে আটকা পড়ে আছেন। আমরা তাদের উদ্ধারে কাজ করছি।

এদিকে কেনিয়া রেড ক্রস জানিয়েছে, তারা পূর্ব কেনিয়ার প্লাবিত তানা রিভার কাউন্টিতে ডুবে যাওয়া একটি নৌকা থেকে দুটি মরদেহ উদ্ধার করে। এছাড়া বাকি ২৩ জনকে জীবিত উদ্ধার করা হয়।

এর আগে দেশটির কর্মকর্তারা জানান, এল নিনো ধাঁচের আবহাওয়ার কারণে পূর্ব আফ্রিকার এই দেশটিতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি বৃষ্টিপাত হচ্ছে। গত মার্চ থেকে কেনিয়ায় ভারি বৃষ্টিপাত এবং বন্যায় অন্তত ৭৬ জন প্রাণ হারিয়েছেন।

২০১৮ সালের মে মাসে প্রবল বর্ষণ ও বন্যায় নাকুরু কাউন্টির সোলাই এলাকার একটি বাঁধ ভেঙে বহু মানুষের মৃত্যু হয়।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।