Monday, 19 October 2026
শিরোনাম
আইন-আদালত

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে জেলা আইনজীবী সমিতির শুভেচ্ছা বিনিময়

• • পঠিত 14 বার
শেয়ার করুন:
কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যানের সঙ্গে জেলা আইনজীবী সমিতির শুভেচ্ছা বিনিময়

কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও  ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন  কুষ্টিয়া জেলা  আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ।

সোমবার (৪ মার্চ ) বিকেলে কুষ্টিয়া জেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ে  এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।

এসময় জেলা  আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি সিনিয়র আইনজীবী এ্যাড. হারুন অর রশিদ  ও সাধারণ সম্পাদক এ্যাড. শেখ মুহাম্মদ আবু সাঈদের নেতৃত্বে উপস্থিত ছিলেন- নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. তানজিলুর রহমান এনাম, দপ্তর সম্পাদক এ্যাড. ওয়ালীউল বারী, গ্রন্থাগার সম্পাদক এ্যাড. সোহেলী পারভীন ঝুমুর, সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. মখলেছুর রহমান পিন্টু, সিনিয়র সদস্য অ্যাড. আক্তারুজ্জামান আক্তার ও মো: মারুফ বিল্লাহ, জুনিয়র সদস্য অ্যাড. সাইফুর রহমান সুমন, কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহসভাপতি এ্যাড. মঞ্জুরী বেগম, এ্যাড. সানোয়ারা খাতুন সানু, এ্যাড. রুবিনা খাতুন আদর, এ্যাড. লুৎফর রহমান, এ্যাড. মো: মুহাইমিনুর রহমান পললসহ প্রমুখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।