Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

admin • 24 Jun 2026, 12:56 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

কুষ্টিয়া কর অঞ্চল কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছে চারজন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিয়োগকারী কর্তৃপক্ষ।

 

পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতি ও অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেয়ার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেয়ার বিষয়টি স্বীকার করলে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারনা করা হচ্ছে। এঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ‘নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি এ চক্র জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।