Tuesday, 10 November 2026
শিরোনাম
কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীর ওপর নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন চট্টগ্রামে তেলের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি মর্যাদায় নেওয়া হলো রাষ্ট্রীয় অতিথি ভবনে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মামলায় ডিআরইউ’র উদ্বেগ কমিউটার ট্রেনের ভাড়া শিক্ষার্থীদের ২৫ শতাংশ ছাড় ধর্ষণ মামলা ছাড়া সব রাজনৈতিক মামলা প্রত্যাহার হবে:আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা ‘আ. লীগ করলেই সভা-সমাবেশে নিষেধাজ্ঞা নয়, তবে দলীয় কর্মসূচিতে না’ রাজধানীতে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
সারা দেশ খুলনা

কুষ্টিয়ায় ট্রাকচাপায় আগলামন চালক নিহত

• • পঠিত 43 বার
শেয়ার করুন:
কুষ্টিয়ায় ট্রাকচাপায় আগলামন চালক নিহত

কুষ্টিয়ার খোকসায় ট্রাকচাপায় আলমগীর (২৬) নামে শ্যালো ইঞ্জিন চালিত এক আগলামন চালক নিহত হয়েছেন। আজ শুক্রবার দুপুর ২টায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলমগীর রাজবাড়ী জেলার কালুখালী খড়খড়িয়া গ্রামের সানু মিয়ার ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর ২টার দিকে পেঁয়াজবোঝাই একটি শ্যালো ইঞ্জিন চালিত এক আগলামন নিয়ে কুষ্টিয়া শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় পথে বৃষ্টির কারণে খোকসা বাসস্ট্যান্ড এলাকায় আগলামনটি দাঁড় করিয়ে রেখে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো আলমগীর।

 

এসময় দ্রুতগতির একটি ট্রাক পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং ঘাতক ট্রাকটি শনাক্ত করে চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।