Friday, 4 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুয়াকাটায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

admin • 20 Feb 2024, 08:46 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুয়াকাটায় একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার একই ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লতাচাপলি ইউনিয়নের আসালত খাঁ পাড়ার বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মহিপুর থানার ওসি আনোয়ার তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত আরিফ হোসেন (২৬) একই গ্রামের আলী হোসেনের ছেলে। তার স্ত্রীর নাম রিয়া মনি (২০)।

স্থানীয়রা জানান, আরিফ পেশায় একজন ফটোগ্রাফার। তিনি কুয়াকাটায় পর্যটকদের ছবি তুলে রোজগার করতেন। রাতে এই দম্পতির মধ্যে ঝগড়া শুনতে পেয়েছিলেন প্রতিবেশিরা।

এরপর রাত ১২টার দিকে এ দম্পতির শিশুকন্যার কান্না শুনে বাড়িতে যান স্বজনরা। পরে আরিফ ও রিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দিলে তারা গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।