Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কুমারখালী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

admin • 27 Jun 2026, 09:23 PM • পঠিত 0 বার
শেয়ার করুন:
কুমারখালী পল্লী চিকিৎসক এসোসিয়েশনের বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
কুমারখালীতে পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশন এর দ্বি-বার্ষিক উদযাপন উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭ জুন) শনিবার সকালে কাঙ্গাল হরিনাথ স্মৃতি জাদুঘরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরবর্তীতে মিউজিয়ামের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুমারখালী পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুর রহিম এর সঞ্চালনা ও পল্লী চিকিৎসক এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ কামাল উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ওমাইটিভির প্রতিনিধি  খন্দকার লিপু আমির।
অন্যান্যদের মধ্যে ফ্যামিলি কেয়ার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী, বিশ্বাস কমিউনিটি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সুরুজ আলী বিশ্বাস,লোটাস হাসপাতাল এন্ড ডায়গনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ বিশ্বাস, নোভা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আলিম বদর, স্নিগ্ধা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. সরোয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।