Thursday, 3 September 2026
শিরোনাম
জেলার খবর জাতীয়

কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

admin • 21 Mar 2025, 10:16 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

কুষ্টিয়ার কুমারখালীতে সেচ্ছাসেবী সংগঠন ‘ড্রিম এলাইভ সেন্টার’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ (২১ মার্চ) শুক্রবার বিকেলে লোটাস হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং লোটাস চক্ষু হাসপাতালের সার্বিক সহযোগিতায় অত্র হাসপাতালে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে অত্র হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক বিশ্বজিৎ রায়ের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত কুমারখালী প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তর ও মাইটিভি প্রতিনিধি লিপু খন্দকার।

এসময় কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন সহকারী রেজিস্ট্রার ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমারখালী উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।