Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ জেলার খবর

কুমারখালীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

admin • 13 Sep 2022, 09:08 PM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কুমারখালীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
কুষ্টিয়ার কুমারখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি - সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও সাইবার ক্রাইম প্রতিরোধে সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।   সমাবেশে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম।     এসময় বিশেষ অতিথিদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খান, পৌর মেয়র সামছুজ্জামান অরুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আতিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।  
মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।