Tuesday, 20 October 2026
শিরোনাম
পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু বাসায় রসগোল্লা তৈরির সহজ পদ্ধতি প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে শেষ রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী পূজায় অংশ নিলে মুসলমানদের ঈমান থাকবে না: বায়তুল মোকাররমের খতিব
এক্সক্লসিভ জেলার খবর

কুড়িগ্রাম এক্সপ্রেস দাঁড়াবে বিরামপুরে: রেলমন্ত্রী

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কুড়িগ্রাম এক্সপ্রেস দাঁড়াবে বিরামপুরে: রেলমন্ত্রী

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন শুক্রবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে বিরামপুর রেলস্টেশ আধুনিকিকরণ উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শন ও এলাকাবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

 

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি অল্প কিছুদিনের মধ্যে বিরামপুর রেল স্টেশনে স্টপেজের প্রতিশ্রুতি দেন রেলমন্ত্রী।

তিনি আরো বলেন, ভারত থেকে আমদানীকৃত পন্যবাহী রেলের ওয়াগনগুলো খালাসের জন্য বিরামপুরে আধুনিক ইয়ার্ড তৈরি করা হবে। এজন্য ডাবল রেল লাইন স্থাপন এবং টি-১০৪নং গেট ও রাস্তা প্রশস্ত করণসহ ওভার ব্রিজ নির্মাণের আশ্বাস দেন।

দুপুরে নতুন বাজার বড় মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লীদের সাথে সালাম বিনিময় শেষে বিরামপুর রেল স্টেশনের উন্নয়ন কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।

এসময় তার সাথে ছিলেন, পশ্চিমাঞ্চলের জিএম অসিম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুজ্জামান হক, পাকশী-২ বিভাগীয় প্রকৌশলী বীরমল ম-ল, বিরামপুর পৌর মেয়র আক্কাস আলী, উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র এএসপি একেএম ওহিদুন্নবী, স্টেশন মাষ্টার রফিক চেধুরী প্রমূখ।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।