Wednesday, 11 November 2026
শিরোনাম
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ১৫ জনের নামে মামলা ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা শিক্ষার্থীদের জন্য বৃত্তি দিচ্ছে সোনালী ব্যাংক, এককালীন মিলবে ১৫ হাজার টাকা পুকুরে মিলল সাবেক ইউপি সদস্যর রক্তাক্ত মরদেহ কোন ইউনিয়নে কবে ভোট, ১৬ নভেম্বর ঠিক করবে ইসি সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত সিঙ্গারা না পেয়ে কর্মচারীর অণ্ডকোষ চেপে ধরলেন চিকিৎসক ৫ কোটি টাকা করে বরাদ্দ পাচ্ছেন এমপিরা, খরচ করবেন যেসব খাতে কুষ্টিয়ায় ১৮৪টি ইটভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই! বেসরকারি স্কুলে অতিরিক্ত ভর্তি ফি নিলে বাতিল হবে এমপিও, পুনঃভর্তি ফি নিষিদ্ধ
সারা দেশ

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন

• • পঠিত 83 বার
শেয়ার করুন:
কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় বাবা-ছেলেসহ ৭ জনের যাবজ্জীবন
ছবি সংগৃহিত

 সৈয়দ আকরাম হোসেন হিমেল,কিশোরগঞ্জ:  

 

কিশোরগঞ্জের করিমগঞ্জের গুজাদিয়া ইউনিয়নের গৃহবধূ জ্যোৎস্না বেগমকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন। 

 

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত সাত আসামিই আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মঞ্জিল মিয়ার ছেলে রবি (৩৭) ও আমিনুল (৩০), ছবর আলীর ছেলে মঞ্জিল মিয়া (৬৫), শহিদ (৫৫), আবুল কালামের ছেলে মাহবুব (৩৫), মশ্রব আলীর ছেলে জিয়াউদ্দিন (৫৫) এবং ইজ্জত আলীর ছেলে সাহাবুদ্দিন (৬০)। 

 

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন নিহত জ্যোৎস্না বেগম ও আসামিরা। বাড়িতে রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে জ্যোৎস্না বেগমের বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে একাধিকবার চুলাটি সরিয়ে নেওয়ার অনুরোধ করা হলেও তা সরানো হয়নি। ঘটনার দিন চুলার ধোঁয়া নিয়ে কথা বলতে গেলে কলি আক্তার ও মঞ্জিল মিয়ার সঙ্গে জ্যোৎস্না বেগমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অন্য আসামিরাও সেখানে জড়ো হন। 

 

পরে তাঁরা উত্তেজিত হয়ে জ্যোৎস্না বেগমকে মারধর করেন। তাঁকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লোহার রড, কাঠের বর্গা, লাঠি ও গাছের ডাল দিয়ে আঘাত করা হয়। এ সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে তাঁর ভাইয়ের স্ত্রী আয়শা আক্তারকেও দা দিয়ে কুপিয়ে আহত করা হয়। পরে স্বজন ও স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে জ্যোৎস্না বেগমকে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।

 

 

 সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত মঙ্গলবার সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড দেন। কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মিজানুর রহমান রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।