Thursday, 3 September 2026
শিরোনাম
এক্সক্লসিভ

কাস্টমস পোস্ট ক্লিয়ারেন্স অডিটে এনবিআরের নতুন ম্যানুয়াল প্রকাশ

admin • 17 Oct 2023, 09:11 AM • পঠিত 2 বার
শেয়ার করুন:
কাস্টমস পোস্ট ক্লিয়ারেন্স অডিটে এনবিআরের নতুন ম্যানুয়াল প্রকাশ

মিথ্যা ঘোষণা দিয়ে প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানি, এইচএস কোড জালিয়াতি রোধে কঠোর অবস্থান নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নথি জালিয়াতি করে আমদানি-রপ্তানি ঠেকাতে ও প্রতিষ্ঠানের আমদানি-রপ্তানির ক্ষেত্রে শুল্ককর ফাঁকি ও জালিয়াতির সুযোগ সীমিত বা বন্ধ করতে নীরিক্ষায় জোর দিয়ে ‘কাস্টমস পোস্ট ক্লিয়ারেন্স অডিট ম্যানুয়াল-২০২৩’ প্রকাশ করেছে এনবিআর।

 

কাস্টমস কর্মকর্তারা বলছেন, আগে সিস্টেম বেইজড নীরিক্ষা ছিল না। নতুন ম্যানুয়ালে সিস্টেম বেইজড নীরিক্ষা চালু করা হয়েছে। এর ফলে অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও) প্রতিষ্ঠান নীরিক্ষা করা যাবে। এছাড়া কমপ্লায়েন্স, বন্ডেড প্রতিষ্ঠানসহ সব ধরনের প্রতিষ্ঠান নীরিক্ষা করা যাবে। নতুন ম্যানুয়ালে কত দিনে অডিট শেষ করতে হবে, তা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

 

এছাড়া ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠান নির্বাচনের মানদণ্ডের পদ্ধতি আগে সেভাবে ছিল না। এখন মানদণ্ড ঠিক করে দেওয়া হয়েছে। আর এ প্রতিষ্ঠান নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগকে। নীরিক্ষা বাস্তবায়ন করবে শুল্ক মূল্যায়ন কমিশনারেট। নীরিক্ষা রিপোর্ট অনুযায়ী শুল্ক মূল্যায়ন কমিশনারেট কাস্টম হাউজ বা স্টেশনে তা নিষ্পত্তির জন্য নির্দেশনা দেবে।

 

সংশ্লিষ্টরা বলছেন, ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশনের (ডব্লিউসিও) গাইডলাইন অনুযায়ী আধুনিক এ অডিট ম্যানুয়াল তৈরি করা হয়েছে। এর ফলে আমদানি ও রপ্তানিকারক উভয়ই লাভবান হবেন।

 

ম্যানুয়ালে বলা হয়েছে, ব্যবসার সেবা বৃদ্ধির জন্য কাস্টম হাউজ ও স্টেশনের আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। ফলে ঝুঁকিপূর্ণ প্রতিষ্ঠানকে নীরিক্ষার জন্য নির্বাচন করার ক্ষেত্রে কিছু বাছাই নীতি অনুসরণ করা জরুরি। অডিটের জন্য ঝুঁকিপূর্ণ খাত ও প্রতিষ্ঠান চিহ্নিত করা গেলে তা কাস্টম প্রশাসনের সীমিত সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করবে। প্রতিটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম নির্দিষ্ট সময় অন্তর বা বছরে একবার নীরিক্ষা করা সমীচীন। রাজস্ব ফাঁকি রোধে কার্যকর নিয়ন্ত্রণে নীরিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। একইভাবে রাজস্ব ফাঁকি প্রবণ খাত চিহ্নিত করেও সীমিত সময় ও জনবলের ব্যবহারে সর্বোচ্চ সাফল্য আসতে পারে।

 

নতুন প্রকাশিত ম্যানুয়ালটি দেখুন এই লিংকে

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।