Wednesday, 21 October 2026
শিরোনাম
মেলান্দহে নাটমন্দির পরিদর্শনে এমপি বাবুল, সম্প্রীতি বজায় রাখার আহ্বান ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আর্ন্তজাতিক

কাবা শরীফের ভেতর স্ত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামী

• • পঠিত 11 বার
শেয়ার করুন:
কাবা শরীফের ভেতর স্ত্রীর সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন স্বামী

পবিত্র হজ করতে এসে কাবা শরীফের ভেতর স্ত্রীর সামেনেই মৃত্যুবরণ করেছেন মালয়েশিয়ার নাগরিক মোহাম্মদ জুহাইর (৫০) নামের এক হজযাত্রী। হজ করতে সৌদি আসার মাত্র ১২ ঘণ্টা পরই তার মৃত্যু হয়। রোববার (২ জুন) এ খবর জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, শেষ মুহূর্তে হজে যাওয়ার আবেদন করেছিলেন মোহাম্মদ জুহাইরের ও তার স্ত্রী ফাওজিয়া ,দুজনই অপ্রত্যাশিতভাবে অনুমতি পেয়েছিলেন। হজে আসার আগে তার স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল না জুহাইরের। মালয়েশিয়ার অন্যান্য হজযাত্রীর সঙ্গে মক্কায় আসার পর তারা কাবা শরীফে গিয়ে প্রথমে কাবা তাওয়াফ করেন।

 

এরপর কাবা শরীফ থেকে আল মাসরার দিকে যেতে পা বাড়ানোর পরপরই জুহাইর মাটিতে পড়ে যান। উপস্থিত চিকিৎসাকর্মীরা তাকে প্রাথমিক চিকিৎসা দিলে তিনি নিজের পায়ে উঠে দাঁড়াতে সমর্থ হন এবং কয়েক কদম হাঁটেন। এরপর জুহাইর আবার মাটিতে পড়ে যান এবং সেখানে স্ত্রীর সামনেই তার মৃত্যু হয়।

 

স্ত্রী ফাওজিয়া জানান, ‘কুয়ালামপুর বিমানবন্দরে থাকা অবস্থায় জুহাইর মৃত্যু নিয়ে আলোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আল্লাহকে ধন্যবাদ আমরা হজ করতে যাচ্ছি। আমরা জানি না ফিরে আসব কিনা।’

 

তিনি জানিয়েছেন, ‘আমার বিশ্বাস আমার স্বামী হয়তো চেয়েছিলেন জীবনটা যেন সুন্দরভাবে শেষ হয় এবং কাবায় তার মৃত্যু হয়।’

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।