Tuesday, 20 October 2026
শিরোনাম
ফেসবুকে বন্ধ হচ্ছে যে ফিচার আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল :স্পিকার আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ বাঙালি মুসলিম পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ পূর্বাচলে অতিরিক্ত ডিআইজির ফ্ল্যাটে ডিবির অভিযান, মাদকসহ আটক ৮৫ গৃহবন্দী অং সান সু চিকে বই ও চিঠি পাঠালেন রাজা তৃতীয় চার্লস ৬ দিন বন্ধ থাকবে জন্ম ও মৃত্যু নিবন্ধনের অনলাইন কার্যক্রম রংপুরে রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ২ ফ্যান ও ১ ফ্রিজে এক মাসের বিদ্যুৎ বিল ১ লাখ ১০ হাজার টাকা! রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মসজিদে নামাজরত অবস্থায় জামায়াত কর্মীর মৃত্যু
আর্ন্তজাতিক

কাবা চত্বরে না ঘুমাতে ওমরাহযাত্রীদের অনুরোধ সৌদির

• • পঠিত 9 বার
শেয়ার করুন:
কাবা চত্বরে না ঘুমাতে ওমরাহযাত্রীদের অনুরোধ সৌদির

হজ ও ঈদুল আজহার পর গত জুলাই থেকে ফের শুরু হয়েছে ওমরাহর মৌসুম। ওমরাহ করতে আসা যাত্রীদেরকে কাবা চত্বরে না ঘুমানোর অনুরোধ জানিয়েছে সৌদির ওমরাহ ও হজ মন্ত্রণালয়।

রোববার মন্ত্রণালয় থেকে এক টুইটবার্তায় এই অনুরোধ জানিয়ে বলা হয়, ‘ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরিফের চত্বরে অলস সময় কাটানো বা ঘুমানো এই স্থানটির পবিত্রতা ও শৃঙ্খলা পরিপন্থী। অতএব হে আল্লাহর অতিথিগন (ওমরাহযাত্রীবৃন্দ), আপনাদের প্রতি অনুরোধ, আপনারা কাবা চত্বরের করিডোর, প্রার্থনাকক্ষ, হাঁটার পথ এবং শারীরিকভাবে চলাচলে অক্ষমদের জন্য তৈরি করা গাড়িগুলোর ওপর অলস সময় কাটানো এবং নিদ্রা থেকে বিরত থাকবেন।’

এর আগে কাবা শরিফে ভিড় করে দাঁড়িয়ে থাকা এবং ঠেলাঠেলি করতে মুসল্লিদের নিষেধ করেছিল হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

চলতি ২০২৩ সালের হজ মৌসুমে হজ আদায় করেছেন ১ কোটি ৮০ লাখ দেশি-বিদেশি হজযাত্রী। করোনা মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর এই প্রথম এত সংখ্যক মানুষ হজ আদায় করেছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

হজ শেষে জুলাই থেকে শুরু হয়েছে ওমরাহ মৌসুম, থাকবে আরও অন্তত ১০ মাস। এই মৌসুমে অন্তত ১ কোটি দেশি-বিদেশি মুসল্লি ওমরাহ করবেন বলে আশা করছে হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

সূত্র : গালফ নিউজ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।