Tuesday, 20 October 2026
শিরোনাম
মেলান্দহে তারাকান্দি সমাজ কল্যাণ সংঘের বৃক্ষরোপণ কর্মসূচি কোনো ভুল করিনি কিন্তু, ভুল হয়ে থাকলে দুঃখ প্রকাশ করছি, বললেন ইশরাক হোসেন। কুমারখালীতে অগ্নিকাণ্ডে ১২ পরিবার ক্ষতিগ্রস্ত সব মাদ্রাসায় করতে হবে কমিটি, নির্দেশনা আরবি বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার আমার দলীয় কোনো নেতাকর্মী চাঁদাবাজির সঙ্গে জড়িত নয়, এটা গর্বের বিষয়: আইনমন্ত্রী ঘরে বসে প্রিন্টার মেশিনে টাকা বানাচ্ছিলো যুবক গাড়ি থেকে নিজ হাতে সরকারি লোগো খুললেন ইশরাক গোপালগঞ্জে মহাষ্টমী ও সন্ধি পূজা অনুষ্ঠিত আ.লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা করা হবে :প্রধানমন্ত্রী
আর্ন্তজাতিক

কান্নার ভান করতে গিয়ে হেসে ফেললেন নববধূ

• • পঠিত 12 বার
শেয়ার করুন:
কান্নার ভান করতে গিয়ে হেসে ফেললেন নববধূ

জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন তরুণী। বিয়ের পর বাপের বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন তিনি। কিন্তু বিদায়ের সময় তার চোখে পানি নেই। তাই চক্ষুলজ্জার খাতিরে কান্নার চেষ্টা করেন। কিন্তু অভিনয় করে কাঁদতে গিয়ে হেসে ফেলেন তিনি।

 

আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতে। ইতোমধ্যে এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিদায়ের সময় কনের পরিবারের সদস্যরা নবদম্পতির পিছন পিছন হাঁটছেন। বাপের বাড়ি ছেড়ে যাওয়ার সময় নতুন বৌয়ের চোখে পানি আসছে না। তাই লজ্জার খাতিরে অভিনয় করেই কান্নাকাটি শুরু করেন তিনি।কিন্তু জোর করে কাঁদতে গিয়ে হেসে ফেলেন তরুণী।

 

নববধূর কাণ্ড দেখে হাসি চেপে রাখতে পারেননি তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা। ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি করুন।

মন্তব্য করুন

মন্তব্যটি অনুমোদনের পর প্রকাশিত হবে।